ময়মনসিংহে বিশেষ অভিযানে শুক্রবার জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য বিল্লাহ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর ৪টার দিকে দাপুনিয়ায় বিল্লাহ হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চারটি জিহাদী বইসহ বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করে পুলিশ।
এছাড়াও বিল্লাহ হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে আট মাদক ব্যবসায়ীসহ ৩৭ জনকে আটক করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: