অপরাধ

চুরির দায়ে নিউইয়র্কে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

নিউ ইয়র্ক : সংবাদ সম্মেলনে জালিয়াতিতে ব্যবহৃত মেশিন দেখাচ্ছেন কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন
নিউ ইয়র্ক : সংবাদ সম্মেলনে জালিয়াতিতে ব্যবহৃত মেশিন দেখাচ্ছেন কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন

প্রবাসীদের গোপন তথ্য চুরি করে ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে ৩০ লাখ ডলার হাতিয়ে নেয়ার মামলায় ৭ বাংলাদেশিসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।

গ্রেপ্তারকৃত ৭ বাংলাদেশির মধ্যে জালিয়াত চক্রের দলনেতা মোহাম্মদ রানার (৪০) বাসা জ্যামাইকার ৯৩ নম্বর অ্যাভিনিউতে।

বাকিরা হলো: জ্যামাইকার ১৭০ নম্বর স্ট্রিটে বাসা আসা বিল্লাহ, লেফার্টস বুলেভার্ডের তানভির সিধু ওরফে সানী (২৫), ১২৬ নম্বর স্ট্রিটের মহসিন খান ওরফে চাচা (৫৯), করোনার সোলটেল এভিনিউর সেলিনা ওরফে পচো, ভ্যালিস্ট্রিমের সালিম রোডের মোহাম্মদ ইকবাল (৩০), কুইন্সের ব্রায়ারউডের কলেজ অ্যাভিনিউর মোহাম্মদ হাসান (৫২) এবং কণ্ঠশিল্পী শম্পা জামান (৪৬)। শম্পা জ্যামাইকার ১৮০ নম্বর স্ট্রিটের বাসিন্দা।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কয়েক ডজন জাল ক্রেডিট কার্ডসহ পরিচয়পত্র তৈরির ৪টি মেশিন, নগদ ৪ লাখ ডলার, স্বর্ণের বার, চুরির টাকায় কেনা ৫টি গাড়ি ও ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০১৫ সালের এপ্রিল থেকে সংঘবদ্ধ অপরাধ চক্রের এ সদস্যরা কুইন্সসহ আশপাশের এলাকায় প্রতারণা চালিয়ে আসছিল।

তারা সিটি ব্যাংক, ব্যাংক অব আমেরিকা, চেজ, আমেরিকান এক্সপ্রেসের কার্ড জালিয়াতি করে বিভিন্ন দোকান থেকে স্বর্ণালংকার, ইলেক্ট্রনিক্সসহ নানান ধরনের পণ্য কিনে পরে অন্যখানে স্বল্পদামে বিক্রি করে টাকা হাতিয়ে নিত।

সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস পি ও’ নীল বলেন, বাংলাদেশি ছাড়া চক্রের বাকি সদস্যরা ভারত ও পাকিস্তানের নাগরিক। সহ দলনেতা ইন্দারজিৎ সিং ওরফে গয়া এবং সনুকেও (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে এদের সবার সর্বোচ্চ ২৫ বছর কারাদণ্ডসহ মোটা অংকের আর্থিক জরিমানা হতে পারে বলে ডিস্ট্রিক্ট এটর্নি ব্রাউন জানিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ