অপরাধ

বাগমারা-নাটোর থেকে জেএমবির সাত সদস্য গ্রেপ্তার

বাগমারা-নাটোর থেকে জেএমবির সাত সদস্য গ্রেপ্তার
বাগমারা-নাটোর থেকে জেএমবির সাত সদস্য গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা ও নাটোরের বড়াইগ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে রাজশাহীর বাগমারার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা সবাই পুলিশের তালিকাভুক্ত জঙ্গি বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ।

উল্লেখ, ২০০৪ সালে বাংলা ভাইয়ের হাত ধরে জঙ্গিরা বাগমারায় হত্যা, গুম ও নির্যাতন চালাতো। ওইসময় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ জামিনে বা মামলা থেকে অব্যাহতি পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসে সম্প্রতি আবারো সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, নাটোরের বড়াইগ্রামের মেরিগাছা গ্রাম থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও পুলিশের বিশেষ অভিযানে নড়াইল থেকে ১০ মাদক ব্যবসায়ীসহ ৪৩ জনকে আটক করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ