অপরাধ

দিনাজপুরে হত্যার ঘটনায় আটক ২, চলছে জিজ্ঞাসাবাদ

দিনাজপুরে হত্যার ঘটনায় সন্দেহভাজন ২ আটক
দিনাজপুরে হত্যার ঘটনায় সন্দেহভাজন ২ আটক

দিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীর ও তার পালিত কন্যাকে ঘরে ঢুকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

এ হত্যাকাণ্ড কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের পীর হিসেবে পরিচিত ফরহাদ হাসান চৌধুরী এবং তার পালিত কন্যা রূপালী বেগমকে।

ফরহাদ হোসেন চৌধুরীর প্রতিষ্ঠিত কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দরবার শরীফের খাদেম সাইদুর রহমান ও মুরিদ জনি জানান, রাত ৯ টার দিকে দরবার শরীফে ফরহাদকে ডাকতে গিয়ে দেখেন কে বা কারা তাদের হত্যা করে পালিয়েছে।

নিহত ফরহাদ হাসান চৌধুরীর স্বজন আলম চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যার দিকে কয়েকজনকে মোটর সাইকেলে ঘোরাফেরা করতে দেখেছেন তারা।

কিভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে তা কেউই জানে না বলে জানিয়েছেন এলাকাবাসী।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার হামিদুল আলম।

এ সময় তিনি বলেন, সঠিক তদন্তের মাধ্যমে কারা কি উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করা হবে।

বিএনপির সাবেক নেতা ফরহাদ হোসেন চৌধুরী ২০১০ সালে কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। হত্যাকাণ্ডের ৩ দিন আগে ফরহাদ হোসেনের পালিত কন্যা রূপালী বেগমের বিয়ে হয় সিরাজগঞ্জের সিরাজুল ইসলাম নামে কথিত এক মুরিদের সঙ্গে।

ঘটনার পর থেকে সিরাজুল নিখোঁজ রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ