অপরাধ

বাঘমারা থেকে জেএমবি সদস্য গ্রেপ্তার

বাঘমারা থেকে জেএমবি সদস্য গ্রেপ্তার
বাঘমারা থেকে জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজশাহীর বাঘমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোর ৫টার দিকে বাগমারার জুগিপাড়া গ্রাম থেকে আব্দুর রাজ্জাক নামের এই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজ্জাক তালিকাভুক্ত জেএমবি সদস্য, তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুমিত চৌধুরী বলেন, বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে ২০০৪-২০০৫ সালে মানুষের ওপর নির্যাতন চালায়। ২০০৫ সালে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে এবং সরকারি কাজে বাধা দেয়ার মামলা আছে।

তিনি আরো বলেন, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন পলাতক ছিল, তিনি আবারও এলাকায় ফিরে জঙ্গি তৎপরতা শুরু করে।

গত ১০ মার্চ থেকে রাজশাহীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত ১৪ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে দুইজন হরকাতুল জিহাদের সদস্য এবং বাকিরা জেএমবি সদস্য বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ