ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে মনোহরপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।
এলাকায় আধিপত্য বিম্তারকে কেন্দ্র করে রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা, বর্তমান ইউপি সদস্য লিটন মেম্বার ও মনোহরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি সদস্য বজলু মন্ডলের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।
এর জের ধরে মঙ্গলবার রাতে বজলু মন্ডলের সমর্থক ছাত্রলীগ কর্মী বিপুল ও জাহাঙ্গীরের ওপর হামলা চালায় প্রতিপক্ষ।
হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত বিপুল মারা যান। আহত জাহাঙ্গীরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: