অপরাধ

কার্ড জালিয়াত চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

কার্ড জালিয়াত চক্রের ১১ সদস্য
কার্ড জালিয়াত চক্রের ১১ সদস্য

আন্তর্জাতিক এটিএম কার্ড জালিয়াত চক্রের সন্দেহভাজন ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে জাল এটিএমকার্ড, কার্ড তৈরির যন্ত্রাংশ ও টাকা উত্তোলনের পজমেশিন উদ্ধার করা হয়েছে।

বুধবার সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, এ চক্রটি প্রায় ১০ বছর ধরে এটিএমকার্ড জালিয়াতি করছে। তাদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক কর্মকর্তাও জড়িত রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংস্থাটি সংবাদ সম্মেলনে জানায়, চক্রটির সঙ্গে একজন বিদেশি জড়িত রয়েছেন। বিদেশি ব্যাক্তিটির সহায়তায় এটিএম কার্ড ও ক্রেডিট কার্ড জালিয়াতি করতেন তারা। চক্রটি মূলত বিদেশীদের অ্যাকাউন্টের কার্ড থেকে টাকা তুলে আসছিলেন।

আর বলা হয়, চক্রটির প্রধান বিদেশে এটিএম জালিয়াতির প্রশিক্ষণ নেন। পরে দেশে ফিরে সদলবলে টাকা হাতিয়ে নেওয়া শুরু করেন। একটি সরকারি দপ্তরের কর্মকর্তাও এর সঙ্গে জড়িত রয়েছে।

এছাড়াও চক্রটির সঙ্গে আরো ৩/৪টি গ্রুপ জড়িত রয়েছে— তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ