এবার সিরিয়ায় এক বাংলাদেশি আত্মঘাতী বোমা হামলাকারীর ভিডিও প্রকাশ করেছে ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আইএস সংশ্লিষ্ট ফুরাত মিডিয়া এ ভিডিও প্রকাশ করেছে। এটি ওই ব্যক্তির আত্মঘাতী হামলায় অংশ নেয়ার আগে ধারণ করা।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম নিয়াজ মোর্শেদ রাজা। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে।
রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার পর র্যা ব যে নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রকাশ করে তাতে নিয়াজের নাম ছিল।
নিজেদের ওয়েবসাইটে এক জঙ্গির ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।
তাদের দাবি ওই ছবি আইএসের বাংলাদেশি আত্মঘাতী বোমা হামলাকারীর। মঙ্গলবার সাইটের ওয়েবসাইটে বলা হয়, আইএসের সহযোগী গণমাধ্যম ফুরাত মিডিয়া এ আত্মঘাতী হামলাকারীর একটি ভিডিও প্রকাশ করেছে।
সেখানে তাকে 'বেঙ্গলি সুইসাইড বোম্বার' হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। ভিডিওটি আত্মঘাতী বোমা হামলার আগে ধারণ করা হয়েছে। হামলাকারী ওই বোমা হামলায় নিহত হন।
ভিডিওতে আত্মঘাতী ওই হামলাকারী নিজ দেশের মুসলিমদের জিহাদে অংশ নিতে দেশ ছাড়তে কিংবা নিজ নিজ অবস্থানে থেকে হামলার আহ্বান জানিয়েছেন।
দেশে পারিবারিক ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, ভিডিওর ওই ব্যক্তির নাম মোহাম্মদ নিয়াজ মোর্শেদ। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে।
গুলশানে হলি আর্টিজানে হামলার পর র্যা ব নিখোঁজ ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করে সেখানেও নিয়াজের নাম ছিল।
পরিবারের দাবি, গত প্রায় দু'বছর ধরে তারা নিয়াজের কোনো খোঁজ পাচ্ছিলেন না।
গুলশানের হলি আর্টিজানে হামলার পর এ পর্যন্ত বাংলাদেশি জঙ্গিদের নিয়ে তিনটি ভিডিও প্রকাশ করলো আইএস।