অপরাধ

র‌্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টা, নিহত ১

 র‌্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টা, নিহত ১
র‌্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টা, নিহত ১

রাজধানীর খিলগাঁওয়ে শেখের জায়গা এলাকায় র‌্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় হামলাকারী নিহত হয়েছেন।

র‌্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ওই যুবক মোটরসাইকেলে করে তল্লাশি চৌকির কাছাকাছি আসলে র‌্যাব সদস্যরা তাকে থামতে বলে, না থেমে সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু ছুড়ে মারার চেষ্টা করেন ওই ব্যক্তি। র‌্যাব সদস্যরা গুলি ছোড়ে এতে হামলাকারী নিহত হন। আহত হয়েছেন র‌্যাবেরর দুই সদস্য।

গতকাল রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতি বোমা বিস্ফোরণে সন্দেহভাজন একজন জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই জন সদস্যও আহত হন।

বেলা ১টার দিকে রাজধানীর উত্তরার আশকোনা হাজী ক্যাম্পের পাশের প্রস্তাবিত র‌্যাব সদরদপ্তরের অস্থায়ী ব্যারাকে দেয়াল টপকে এক যুবক ভিতরে ঢুকে পড়ে। এ সময় তাকে র‌্যাব সদস্যরা চ্যালেঞ্জ করলে আত্মঘাতি বোমার বিস্ফোরণ ঘটায় ওই যুবক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনশৃংখলা বাহিনীর ক্যাম্পে এ প্রথম জঙ্গি হামলার ঘটনা ঘটলো।

এ ঘটনায় শনিবার সকালে র‌্যাব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি বা নিহত ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ