বাংলাদেশের রাজধানীতে র্যা বের একটি অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠী।
গোষ্ঠীর সংবাদ মাধ্যম আমাক-এ জানানো হয়েছে ঢাকায় র্যা ব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয় শুক্রবার জুমার নামাজের সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যা বের একটি অস্থায়ী শিবির লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়, যে হামলায় দুজন র্যা ব সদস্য আহত হয়েছেন।
একজন যুবকের নিহত হবার খবরও সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।
আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: