চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে আরো ১৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তল্লাশির সময় এসব বোমা উদ্ধার করা হয়। সেগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে বোমা নিষ্ক্রিয়করণ দল।
এদিকে, লামাবাজার এলাকা থেকে অস্ত্র ও বোমাসহ গ্রেপ্তার জেএমবি সদস্য এক দম্পতিকে দুই মামলায় ১২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়। বৃহস্পতিবার সীতাকুণ্ডের লামাবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে তিন মাসের শিশুসহ জেএমবি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রেমতলা চৌধুরীপাড়া এলাকায় ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
সেই অভিযানে এক নারীসহ চার জঙ্গি ও এক শিশু নিহত হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: