অপরাধ

সারাদেশে আটক ৩৩

ছবি নাই
ছবি নাই
অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে বরিশালে ছাত্রলীগ সভাপতিসহ তিন জন, নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জন ও পটুয়াখালীতে বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ চার জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম বাপ্পিসহ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। অভিযোগ রয়েছে, বাপ্পি গত ১৬ মার্চ দুপুরে ওই কলেজের অধ্যক্ষ শচিন কুমার রায়কে তার কার্যালয়ে লাঞ্ছিত করেন। শনিবার রাতে নড়াইল জেলার চার থানায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় মোট ৩৩ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় ১৩৬ পিস ইয়াবা, ১২৫ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল, এক বোতল মদ ও একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়। এদিকে, পটুয়াখালীর কলাপাড়ায় বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ চার যুবককে আটক করেছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ