দিনাজপুরে কথিত পীরসহ ২ জনকে হত্যা মামলার প্রধান আসামি শফিকুল ইসলাম বাবুকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩।
সোমবার সকালে রংপুরে র্যাব-১৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন জয়মনিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যা বের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গত ১৩ মার্চ রাতে দিনাজপুরের বোচাগঞ্জের দৌলা এলাকায় পীর বলে দাবিদার ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত মেয়ে রূপালী বেগমকে খানকা শরিফের বাড়িতে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় হাসান চৌধুরীর প্রতিপক্ষ আরেক কথিত পীর এছাহাক আলী ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হলে তারা পুলিশের কাছে স্বীকার করেন, মতাদর্শিক বিরোধের কারণে তাদের পরিকল্পনায় শফিকুল ইসলাম বাবু ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটান।