রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশের (জেএমবি) তামিম-সারোয়ার গ্রুপের ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
সোমবার রাতে বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশকোনা হামলার বিষয়ে এবং তারা কোনো জঙ্গি সংগঠনের সদস্য কি-না, তা জানার চেষ্টা চলছে।
পরে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে র্যাবের মিডিয়া সেন্টার থেকে বলা হয়, আটকদের মধ্যে ২ জন জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশের (জেএমবি) তামিম-সারোয়ার গ্রুপের সদস্য। তারা দুই জনেই প্রকৌশলী। তাদের কাছ থেকে জিহাদি বই ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: