অবৈধভাবে মালয়েশিয়া ও সাইপ্রাস পাচারকালে রাজধানী থেকে নয় ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব।
এ সময় মানব পাচারকারী চক্রের সন্দেহভাজন ৯ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
বুধবার সকালে র্যাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাব-৩ এই অভিযান চালায়। অবৈধভাবে মালয়েশিয়া ও সাইপ্রাস পাচারকালে নয় ব্যক্তিকে উদ্ধার করা হয়।
র্যাবের অভিযানকালে মানব পাচারকারী চক্রের নয় সদস্যকে মুক্তিপণের টাকাসহ আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা, জাল সিল ও জাল ভিসা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: