কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ নুরুল আলম নামের এক যুবককে আটক করেছে র্যা ব।
র্যা ব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শামলাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। র্যা বের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নুরুল আলমকে আটক করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে দেশীয় ৮টি অস্ত্র ও গুলি উদ্ধার করে। এঘটনায় মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
র্যা ব আরো জানিয়েছে, নুরুল আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় ধর্ষণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: