বেসরকারি ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেছা আরিফা হত্যার একমাত্র আসামি সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে রবিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, রবিনকে টাঙ্গাইল থেকে ঢাকা আনা হচ্ছে।
গত ১৬ মার্চ সকালে অফিসে যাওয়ার আগে সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ এলাকায় নিজ বাসার দরজার সামনে বেসরকারি ব্যাংক যমুনার কর্মকর্তা আরিফাকে কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরিফা।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় আরিফা জখম হওয়ার কয়েক মিনিট আগে রবিন বাসায় ঢোকে এবং মিনিট তিনেক পরে দৌঁড়ে বেরিয়ে যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: