অপরাধ

বিমানবন্দরে বোমা বিস্ফোরণেই যুবকের মৃত্যু

বোমা বিস্ফোরণেই যুবকের মৃত্যু
বোমা বিস্ফোরণেই যুবকের মৃত্যু

রাজধানীর বিমানবন্দরের পুলিশের চেকপোস্টের সামনে নিজের বহন করা বোমা বিস্ফোরণেই যুবক নিহত হয়েছেন বলে ময়নাতদন্ত শেষে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান, ডাক্তার সোহেল মাহমুদ।

নিহতের শরীরে টেপ প্যাঁচানো তার ও একটি স্প্লিন্টার পাওয়া গেছে বলে জানান তিনি। শরীরের পিছন অংশে বোমা বাধা ছিল ও হাতে বোমা বিস্ফোরণের রিমোট ছিল বলে ধারণার কথা জানান। নিহতের পরিচয় নিশ্চিতে ভিসেরা পরীক্ষার জন্য শরীরের আলামত সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার রাতে উত্তরার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পুলিশ ফাঁড়ি সংলগ্ন চেক পোস্টের সামনে এক যুবক নিজের বোমা বিস্ফোরণে মারা যায়। পুলিশের সতর্কতার কারণে তল্লাশির সময় যুবকটি সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বয়স আনুমানিক ২৬ থেকে ৩০ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি। আশকোনায় র্যা বের ব্যারাকে আত্মঘাতি জঙ্গি হামলার সপ্তাহ খানেক পর এ ঘটনা ঘটলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ