অপরাধ

বান্দরবানে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে হত্যা

বান্দরবান
বান্দরবান

বান্দরবানের লামার দুর্গম এলাকায় এক বৃদ্ধ দম্পতিকে শুক্রবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা দেশ টিভির ভিডিও এডিটর জুয়েল মার্মার বাবা-মা।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়া এলাকায় বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে হত্যা করা হয়। পরে শনিবার সকালে নিজ বাড়ি থেকে জুয়েল মারমার বাবা ক্যহ্লাচিং মারমা ও মা চিংহ্লামে মারমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ক্যহ্লাচিং মারমা সাবেক ইউপি সদস্য ছিলেন।

নিহতদের গলা, বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাড়ির আলমারি ও সিন্দুক ভাঙা অবস্থায় পাওয়া যায়।

ক্যহ্লাচিং মারমার সঙ্গে কয়েকজনের জমি নিয়ে বিরোধ ছিলো বলে স্থানীয়ভাবে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ