দুর্নীতির লাগাম টেনে ধরতে পারলে জঙ্গিদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইকবাল মাহমুদ বলেন, আর্থিক খাতে দুর্নীতির কারণেই জঙ্গিরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে লেনদেন করতে পারছে।
ব্যাংক খাত স্বচ্ছ হলে এসব লেনদেন ঠেকিয়ে দিয়ে জঙ্গি তৎপড়তা নিয়ন্ত্রণ করা যেত বলে তিনি মনে করেন।
এসময়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দেন দুদক চেয়ারম্যান।
দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত কেউ যত ক্ষমতাধরই হোক না কেন তাকে কোনো রকম ছাড় দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: