পঞ্চগড় সদরে এক শিশুসহ সন্দেহভাজন ছয় নারীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত দেড়টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ক্যান্টিনের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার রাত ৮টার দিকে শিশুসহ ছয় নারী ১৮ বিজিবি ক্যান্টিনের সামনে এক বাড়িতে আশ্রয় নেন।
খবর পেয়ে রাত দেড়টার দিকে তাদের আটক করে থানায় নেয় সদর থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাটে, তারা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বার আউলিয়া মাজারে যাওয়ার উদ্দেশে এসেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: