অপরাধ

মুফতি হান্নান-২ সহযোগীর ফাঁসি যেকোনো সময়

জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান
জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান ও তার দুই সহযোগী শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকর যে কোনো সময়।

এরইমধ্যে বুধবার সকালে কাশিমপুর কারাগারে মুফতি হান্নানের সঙ্গে দেখা করেছেন তার পরিবারের ৪ সদস্য। ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শেষ করেছে গাজীপুরের কাশিমপুর কারাগার ও সিলেট কারাগার কর্তৃপক্ষ। জোরদার করা হয়েছে কারাগার ও এর আশপাশের এলাকার নিরাপত্তা।

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা ও তিনজনকে হত্যার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া তিন জনের মধ্যে জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান ও তার এক সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসি কার্যকর হবে গাজীপুরের কাশিমপুর কারাগারে।

মঙ্গলবার এ দুই জঙ্গির স্বজনদেরকে কারাগারে গিয়ে শেষ দেখা করতে বলা হলে সোমবার সকালে মুফতি হান্নানের পরিবারের ৪ সদস্য তার সঙ্গে শেষবারের মতো দেখা করেন।

ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শেষ করার পাশাপাশি কারাগার ও এর আশপাশের এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মুফতি হান্নানের অপর সহযোগী দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকর হবে সিলেট কেন্দ্রীয় কারাগারে। সেখানেও সব প্রস্তুতি শেষ করেছে কারা কর্তৃপক্ষ। শেষ বারের মতো রিপনের সঙ্গে তার স্বজনদের দেখা করার কথা রয়েছে।

সিলেটে ২০০৪ সালের ২১ মে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও ৩ জন নিহত হওয়ার মামলায় মুফতি হান্নান, তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

পরে তরা প্রাণ ভিক্ষার আবেদন করলে তা নাকচ করে দেন রাষ্ট্রপতি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ