অপরাধ

রাজশাহীতে ১২ লাখ টাকাসহ সন্দেহভাজন জঙ্গি আটক

রাজশাহীর কাদিরগঞ্জ রোডে একটি বাড়িতে অভিযান
রাজশাহীর কাদিরগঞ্জ রোডে একটি বাড়িতে অভিযান

রাজশাহীর কাদিরগঞ্জ রোডে একটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজন জঙ্গিকে আটক করেছে পুলিশ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার রাত ১১টার দিকে কাদিরগঞ্জ রোডের সাততলা একটি ভবন ঘিরে রাখে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে রাত একটার দিকে ভবনের সপ্তম তলা থেকে জঙ্গি সন্দেহে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় বারো লাখ টাকা উদ্ধার করা হয়। তবে কোনো বিস্ফোরক দ্রব্য বা জিহাদি বই তার কাছে পাওয়া যায়নি।

আটক ব্যাক্তি গত চার মাস ধরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই্ বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তবে তিনি ভাড়াটের তথ্য ফরম পূরণ করেনি বলে জানায় বাড়িওয়ালা। এদিকে, আটক ব্যক্তির স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হলেও মানবিক কারণে তাকে বাসায়ই রাখা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ