অপরাধ

রাজশাহীতে চলছে ‘ব্লক রেইড’

রাজশাহীতে ‘ব্লক রেইড’
রাজশাহীতে ‘ব্লক রেইড’

রাজশাহীর রাজপাড়া এলাকায় জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে আইনশৃঙ্খলাবাহিনীর ‘ব্লক রেইড’ শুরু হয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাজপাড়া থানার হরগ্রাম পূর্বপাড়া এলাকার কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তারা ওই এলাকার প্রতিটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে। রাস্তায় যান চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, নির্দিষ্ট কোনো বাড়ি নয় ‘ব্লক রেইড’ করে রাজপাড়া এলাকার প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ রাতেও যে অভিযান চালিয়ে ছিল সেই অভিযানটি দিনের বেলায় পরিচালিত হচ্ছে।

অভিযানের এলাকা ঘিরে রাখা প্রায় ২ কিলোমিটারের ভেতরে সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না বলেও জানা গেছে।

এর আগে রোববার রাতে গাজীপুরের টঙ্গিতে ১৫টি ওয়ার্ড ঘিরে একই ধরনের অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে জিহাদি বই, দেশীয় অস্ত্র, মাদকসহ ১০ জনকে আটক করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ