রাজধানীর উত্তরা থেকে সারোয়ার-তামিম গ্রুপের বিস্ফোরক বিশেষজ্ঞকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
র্যাব-১০'র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, উত্তরার একটি বাসা থেকে মুসফিকুর রহমান ওরফে মুশফিক মার্টিন ওরফে জেনিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি ও দূর নিয়ন্ত্রণ যন্ত্র পাওয়া গেছে।
তিনি আরো বলেন, ২০০৫ সালে বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হলেও জঙ্গিবাদে জড়িয়ে পড়ায় পাড়াশোনা শেষ করতে পারেনি জেনি। বাড্ডা থানার নাশকতার মামলায় মুশফিকুর রহমান জেনিকে আদালতে তোলা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: