অপরাধ

শিবগঞ্জে নিহত জঙ্গি আবুর স্ত্রীকে আসামি করে মামলা

নিহত জঙ্গি আবু
নিহত জঙ্গি আবু

চাঁপাইনবাব গঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় আত্মঘাতী জঙ্গি আবুর স্ত্রীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এদিকে, অভিযানে নিহত চার জঙ্গির দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কবরস্থানে পুলিশের তত্ত্বাবধানে চারজনকে দাফন করা হয়।

পুলিশ জানিয়েছে, জঙ্গি আবুর মরদেহ তার পরিবার গ্রহণ করেনি আর বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায় নি।

এর আগে বুধবার সকাল থেকে শিবগঞ্জের ত্রিমোহনীতে একটি জঙ্গি আস্তানা ঘিরে রাখে আইনশৃঙ্খলাবাহিনী। সেদিন সন্ধ্যায় সোয়াট ঘটনাস্থলে পৌঁছে অপারেশন ঈগল হান্ট শুরু করে। বৃহস্পতিবার বিকেলে সেখান থেকে এক নারী ও এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বাড়ির ভেতরে ৪ জঙ্গির মৃতদেহ পাওয়া যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ