অপরাধ

এবিটির আইটি প্রধান গ্রেপ্তার

আনসরুল্লাহ বাংলা টিমের (এবিটি)
আনসরুল্লাহ বাংলা টিমের (এবিটি)

আনসরুল্লাহ বাংলা টিমের (এবিটি) সামরিক শাখার আইটি প্রধান আশফাক উর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, সংগঠনটির সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর জিয়ার ঘনিষ্ট সহযোগী আশফাক।

বিভিন্ন সময় এবিটি সদস্যদের হাতে ব্লগারদের হত্যার পেছনে আশফাকের কোনো সম্পৃক্ততা ছিলো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার আইটি প্রধান আশফাক-উর-রহমানকে। সোমবার রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে এ ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, আনসারুল্লাহ বাংলা টিম এখন নতুন করে সংগঠিত হওয়ায় ব্যস্ত। আর এ জন্যই অন্য জঙ্গি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে দেখা করতে গ্রেপ্তারকৃত আশফাক সিলেট থেকে ঢাকা এসেছিলেন। এই জঙ্গি সদস্যের কাছে নিহত ব্লগারদের কিছু আইডি ও তথ্য পাওয়া গেছে। ব্লাগার হত্যার পেছনে আশফাক জড়িত থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।

এবিটির সঙ্গে দেড় বছর আগে সম্পৃক্ত হন আশফাক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। এক প্রশ্নের জবাবে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, মেজর জিয়ার সঙ্গে বেশ ঘনিষ্ট ছিলো আশফাক। জঙ্গি জিয়ার বিষয়ে আশফাক বেশ কিছু তথ্য দিয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আনসারুল্লা বাংলা টিমের সামরিক শাখার আইটি প্রধান আশফাককে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাদ করা হবে বলেও জানায় পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ