অপরাধ

শ্রীপুরে বাবা-মেয়ের আত্মহত্যা: আরো এক আসামি আটক

আটক
আটক

গাজীপুরের শ্রীপুরে বাবা-মেয়ের ট্রেনের নিচে আত্মহত্যার ঘটনায় আরো একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ২ জনকে আটক করা হলো।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাতে মামলার এজাহারভুক্ত আসামি শহীদকে আটক করে পুলিশ। এর আগে গ্রেপ্তার স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন ব্যাপারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। এ ঘটনায় পুলিশের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল দেওয়ার কথা রয়েছে।

এদিকে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগীর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলেন তিনি।

শনিবার শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হযরত আলী ও তার প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যা আয়েশা।

তাদের স্বজনদের অভিযোগ, শিশুকন্যাকে লাঞ্ছিত করা ও জমি দখলের চেষ্টার কারণেই বাবা-মেয়ে আত্মহত্যা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ