ঝিনাইদহ সদর ও মহেশপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ৩ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মামলায় মহেশপুর জঙ্গি আস্তানা থেকে আটক জহুরুল ইসলাম, জসিম উদ্দিন এবং লেবুতলা থেকে আটক শামীমকে আসামি করা হয়েছে। শনিবার রাতে মহেশপুরের বজ্রপুর গ্রামে একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় পুলিশ। রোববার পর্যন্ত চলা এ অভিযানে দুই জঙ্গি মারা গেছে বলে পুলিশ জানায়।
এছাড়া সেদিন লেবুতলার একটি বাড়িও জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। সোমবার সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। সেখান থেকে আটটি বোমা ও একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: