অপরাধ

বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনার কেউ গ্রেপ্তার হয়নি

বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনার কেউ গ্রেপ্তার হয়নি
বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনার কেউ গ্রেপ্তার হয়নি

রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনার মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। যদিও মামলার তদন্তভার হস্তান্তর করা হয়েছে ভিকটিম সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটিও তদন্ত কাজ শুরু করেছে। তবে তদন্তের অগ্রগতি নিয়ে কেউই মুখ খুলছেন না। গণমাধ্যমকেও এড়িয়ে চলছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর বনানী একটি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষনের ঘটনায় মামলার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও, ৫ আসামির কাউকেই এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে-মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ অন্যদের গ্রেপ্তারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মামলার তদন্ত নিয়ে প্রশ্ন ওঠায় তদন্তের দায়িত্বভার বনানী থানা থেকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে একজন নারী পুলিশ কর্মকর্তাকে।

তবে ভিকটিম সাপোর্ট সেন্টার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেউই তদন্তের অগ্রগতি নিয়ে কিছু বলতে রাজি হননি।

জাতীয় মানবাধিকার কমিশনের ৫ সদস্যের একটি তদন্ত দলও বনানীতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় তদন্ত শুরু করেছে। মানবাধিকার কমিশনের কাছ থেকেও তদন্তের ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।

গত ৬ মে বনানী থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারে বলা হয়, গত ২৮ মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ দুই তরুণীকে জন্মদিনের কথা বলে দাওয়াত দেয়। বনানীর রেইনট্রি হোটেলে একটি কক্ষে আটকে রেখে অস্ত্রের মুখে তাদের ধর্ষণ করে সাফাত ও তার বন্ধু নাঈম।

তাদের সহুযোগিতা করে সাফাতের ড্রাইভার ও দেহরক্ষী। আরেক আসামি সাদমান সাকিফ ঘটনার পর থেকেই আপসের জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ