অপরাধ

আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযান

আপন জুয়েলার্স
আপন জুয়েলার্স

গত ৫ বছরে কিভাবে ও কত টাকার স্বর্ণ আমদানি করেছে তা খতিয়ে দেখতে রোববার রাজধানীতে আপন জুয়েলার্সের ৫টি শো রুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবসায়ীক অস্বচ্ছতার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ সফিউর রহমান। প্রতিষ্ঠানটির ডায়মন্ড জুয়েলারির আমদানির হিসেবে অসামঞ্জ্য দেখা গিয়েছে বলেও জানান তিনি।

এদিকে, বনানীর রেইনট্রি হোটেলে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ উদ্ধারের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ৩টি মামলা করতে যাচ্ছে শুল্ক গোয়েন্দা বিভাগ। হোটেলটি এক মাস ভ্যাট ফাঁকি দিয়েছে বলে প্রমাণ পেয়েছে গুলশান ভ্যাট কমিশন।

আপন জুয়েলার্সের মালিক গত ৫ বছরে কিভাবে ও কত টাকার স্বর্ণ আমদানি করেছে তা খতিয়ে দেখতে রাজধানীর গুলশান, ধানমণ্ডি, মৌচাক ও উত্তরায় অবস্থিত শো রুমে অভিযান চালায় শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

দিনভর এসব শো-রুমে শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের অভিযান চলে। প্রতিষ্ঠানটির ডায়মন্ডের জুয়েলারির আমদানির হিসেবে গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

সাপ্তাহিক ছুটির কারণে আপন জুয়েলার্সের গুলশান এভিনিউ এলাকার শোরুমটি বন্ধ থাকায় তা সিলগালা করা হয়। তবে ডিসিসি মার্কেটে আরেকটি শোরুম খোলা থাকায় সেখানে অভিযান চালান শুল্ক গোয়েন্দারা।

এদিকে, বনানীর রেইনট্রি হোটেলে অভিযান চালিয়ে বিদেশি ১০ বোতল মদ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।

হোটেলের মদ বিক্রির কোনো লাইসেন্স না থাকার পরও মাদবদ্রব্য রাখায় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, মাদক এবং শুল্ক আইনে মামলা করা হবে বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ সফিউর রহমান।

এছাড়াও রেইনট্রির বিরুদ্ধে এক মাসের প্রায় ৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে গুলশান ভ্যাট কমিশনারেটের সদস্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ