অপরাধ

আপন জুয়েলার্সের সব মালিককে তলব

আপন জুয়েলার্স
আপন জুয়েলার্স

বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা আটকের ঘটনায় আপন জুয়েলার্সের সব মালিককে তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ আর অবৈধভাবে মদ রাখার দায়ে বনানীর রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকেও ডেকেছে শুল্ক গোয়েন্দা।

১৭ মে বুধবার আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে কাগজপত্রসহ শুল্ক গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে হাজির হতে বলা হয়েছে। একই সময় রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালককে মদ রাখার দায়ে সমন দেয়া হয়েছে।

গতকাল রোববার রাজধানীতে আপন জুয়েলার্সের ৫টি শোরুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। এ সময় ব্যাখ্যাহীনভাবে মজুত রাখার দায়ে ৮৫ কোটি টাকার ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম হীরা জব্দ করা হয়। এসব সামগ্রী রাখার বৈধতা নিয়ে মালিকদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছে।

এদিকে, রেইনট্রি হোটেল থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। মদ উদ্ধারের সময় বারের লাইসেন্স দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ