সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান চলাকালে আত্মঘাতি বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা ২টি মামলার তদন্ত শুরু করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার সকালে পিবিআইয়ের তদন্ত দল আতিয়া মহল পরিদর্শনে করেছে। এ সময় দলের সদস্যরা জঙ্গি আস্তানা ও আশেপাশের কক্ষগুলো ঘুরে দেখেন।
গত ৯ মে মামলা দুটি পিবিআই-এর কাছে হস্তান্তর করে স্থানীয় পুলিশ। ১৩ মে মামলার আলামত ও ডকেট গ্রহণ করে তদন্তে নামে পিবিআই। দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন পিবিআই-এর বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক।
গত ২৫ মার্চ সকাল থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে অপারেশন টোয়াই লাইট পরিচালনা করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: