রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আর রেইন ট্রি হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ মে হাজির হতে বলা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১১টার সেখানে গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে রেইনট্রি হোটেল মালিকের পক্ষের হাজিরা দিয়ে তাদের পক্ষে সময় চান আইনজীবী। আবেদন মঞ্জুর করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ২৩ মে সময় ঠিক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ রাজধানীর বনানীতে বিশ্বিবদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি।
গত ২৮ মার্চ রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদের নেয়া হয়। সেখানের ধর্ষণের শিকার হন তারা।