যশোরের ঝিকরগাছা উপজেলায় বাস্তুহারা লীগের সভাপতিকে রোববার কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, উপজেলার বারবাকপুর প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা ফিরোজ হোসেনের মরদেহ প্রতিবেশী পারুল বেগমের বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
তিনি আরো বলেন, প্রতিবেশী পারুল বেগমের সঙ্গে ফিরোজের পরকীয়া ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ জন্য পারুল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: