অপরাধ

বনানী ছাত্রী ধর্ষণ: রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসাবাদ

রেইনট্রি হোটেল
রেইনট্রি হোটেল

বনানীতে দুই ছাত্রী ধর্ষণের ঘটনাস্থল রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক বিএএইচ আদনান হারুনকে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হন আদনান হারুন। এ সময় তার সঙ্গে তার চাচা ও মামাসহ আরো আত্মীয়-স্বজন ছিলেন।

গত ২৮ মার্চ বনানীর ওই হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে- এ অভিযোগে গত ১৪ মে শুল্ক গোয়েন্দারা হোটেলটিতে অভিযান চালান। ওই সময় সেখান থেকে ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৫ মে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর রেইনট্রি হোটেলের এমডি আদনান হারুনকে হাজির হওয়ার নোটিশ দেয়। ১৭মে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজির হননি।

ওইদিন আইনজীবির মাধ্যমে আদনান এক মাসের সময়ের আবেদন করেন। পরে শুল্ক গোয়েন্দা বিভাগ সাতদিনের সময় মঞ্জুর করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ