অপরাধ

নয়ন হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার

নয়ন হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার
নয়ন হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার

রাঙামাটির লংগদুতে যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়ন হত্যা মামলার প্রধান আসামি রনেল চাকমা ও জুনেল চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী নয়নের মোটরসাইকেল উদ্ধারের জন্য খাগড়াছড়ির মাইনী নদীতে তল্লাসি চালাচ্ছে নৌ বাহিনীর ডুবুরি দল।

শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে খাগড়াছড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া।

নয়নের মোটরসাইকেল উদ্ধারে মাইনী নদীতে অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌ-বাহিনী ডুবুরিদল। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহমেদ খানের নেতৃত্বে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু হয়।

মোটরসাইকেল চালক ও যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের সঙ্গে জুয়েল চাকমা ও রোমেল চাকমাকে আটকের পর তাদের দেয়া তথ্যমতে মোটরসাইকেল উদ্ধারের জন্য মাইনী নদীতে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে নৌ-বাহিনীর ডুবুরি দল।

প্রসঙ্গত, চালক মো. নুরুল ইসলাম নয়নকে মোটরসাইকেলসহ লংগদু উপজেলা থেকে দুইজন আদিবাসী যুবক ভাড়া নিয়ে গিয়ে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার চার মাইল নামক স্থানে হত্যা করে এবং হত্যার পরে সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ