মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
মুজিবনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ২টার দিকে মোনাখালী গ্রামের কোমরগর্ত মাঠের একটি বটগাছের আশপাশে গোলাগুলির শব্দ পাওয়া যায়। ওসি মনিরুল ইসলামসহ পুলিশের তিনটি দল ঘটনাস্থলের কাছাকাছি যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব বলেন, নিহত ব্যক্তি সন্ত্রাসী হতে পারেন বলে তারা ধারণা করছেন। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ১টি এলজি শাটারগান, কার্তুজের ২টি খোসা, ৪টি তাজা কার্তুজ, ৩টি বোমা ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: