অপরাধ

রাজধানী থেকে নব্য জেএমবির ছয় সদস্য গ্রেপ্তার

রাজধানী থেকে নব্য জেএমবির ছয় সদস্য গ্রেপ্তার
রাজধানী থেকে নব্য জেএমবির ছয় সদস্য গ্রেপ্তার

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে নব্য জেএমবির সন্দেহভাজন ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সিটির প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, জঙ্গি বিরোধী সোচ্চার এক শীর্ষ আলেমকে হত্যার পরিকল্পনা করছিলো গ্রেপ্তার হওয়া জঙ্গিরা।

সিটি প্রধান আরো জানিয়েছেন নব্য জেএমবির নেতৃত্ব দিচ্ছেন পাঁচ জন সুরা সদস্য। এদের মধ্যে একজনের নাম সোহেল মাহফুজ।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারের সামনে গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির ৬ সদস্যকে সংবাদ মাধ্যমের সামনে হাজির করা হয়।

রোববার দুপুরে রাজধানীর নিউমার্কেট থানার নিউ সুপার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।

সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, এই ৬ জন নাশকতার পরিকল্পনা করছিলো। আইএস, একিউএস, আল কায়েদা জঙ্গি সংগঠনগুলো জঙ্গিবাদ বিরোধীদের হত্যা করার নির্দেশ দিয়েছে। তাদের হত্যার নির্দেশ ও আদর্শিক জায়গায় মিলে যাওয়ায় এই ৬ সদস্য এক জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার এক আলেমকে হত্যার পরিকল্পনা করছিলো। ওই আলেমের বাসাও দুই জন এরই মধ্যে রেকি করেছে বলে জানান মনিরুল ইসলাম।

জিজ্ঞাসাবাদে পুলিশ আরো জেনেছে, আইয়ুব বাচ্চু ও সাদী নামের দুই জঙ্গি নেতার নির্দেশ ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছিলো এ জঙ্গিরা।

এক প্রশ্নের জবাবে পুলিশ জানিয়েছে, তবে আইয়ুব বাচ্চু ও সাদী বা সাজিদ এরা দ্বিতীয় সারির নেতা। নব্য জেএমবির সুরা সদস্য এখন পাঁচ জন।

মনিরুল আরো বলেন, বিশ্বের কয়েকটি জায়গায় সম্প্রতি জঙ্গি হামলা হলেও বাংলাদেশে কোনো হামলার হুমকি নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে।

তিনি বলেন, জঙ্গিরা আর সুযোগ পাবে না হামলা করার তবে নিজেদের আবারও গড়ে তোলার চেষ্টা করছে জেএমবি সদস্যরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ