সিলেটের শিববাড়ি এলাকায় আতিয়ামহলে জঙ্গি বিরোধী অভিযান ‘টোয়াইলাইট’ এ নিহত নারীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নিহত ওই নারী জঙ্গির নাম মনজিয়ারা পারভীন ওরফে মর্জিনা। ডিএনএ টেস্টে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চট্টগ্রামের সীতাকুন্ডে নিহত জঙ্গি জুবাইরা ইয়াসমীনের বোন। তবে ওই ঘটনায় নিহত অন্যদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
গত ২৫ মার্চ অপারেশন টোয়াইলাইট নামে সেনাবাহিনীর ওই অভিযানে এক নারীসহ চার জন নিহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: