অপরাধ

এএসপি মিজানুরের ময়নাতদন্ত: শরীরে অসংখ্য আঘাত

মিজানুর রহমান
মিজানুর রহমান

হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদারের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা বলেন, নিহতের শরীরের চামড়ার নিচে রক্ত জমাট ও গলায় আঘাতের দাগ রয়েছে।

এএসপি মিজানুর রহমান তালুকদারের ভিসেরা ফ্রিজআপ করা হয়েছে উল্লেখ করে চিকিৎসকরা আরো বলেন, ভিসেরা রিপোর্ট পেলে ময়নাতদন্ত রিপোর্ট দেয়া হবে। এরপর তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, এএসপি মিজানুর রহমানের খুনিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

গতকাল সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর রূপনগর থানার মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধের বোটক্লাব এলাকা থেকে এএসপি মিজানুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি হাইওয়ে পুলিশের সাভার সার্কেলে কর্মরত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ