অপরাধ

লংগদুতে অভিযানে একে-৪৭ রাইফেলসহ অস্ত্র উদ্ধার

লংগদুতে অভিযানে একে-৪৭ রাইফেলসহ অস্ত্র উদ্ধার
লংগদুতে অভিযানে একে-৪৭ রাইফেলসহ অস্ত্র উদ্ধার

রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নে গলাছড়িতে যৌথ বাহিনীর অভিযানে দুটি একে-৪৭ রাইফেলসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে দুটি একে-৪৭ রাইফেল, দুটি চায়না রাইফেল, ১৩৫ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি মমিনুল ইসলাম সাংবাদিকেদের বলেন, গোপন সংবাদে যৌথবাহিনীর সদস্যরা ভোরে লংগদু উপজেলার সদর ইউনিয়নের গলাছড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে সেখান থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি চায়না রাইফেল, ১৩৫ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগজিন, পাঁচ সেট সেনাবাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ