গাজীপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব।
র্যা ব-২ এ কর্মরত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কামারজুরি রোড ও হারিকেন রোড এলাকা থেকে চান মিয়া এবং মজনু মিয়া নামে এ দুই জনকে গ্রেপ্তার করা হয়।
তারা মুদি ব্যবসার আড়ালে জেএমবির জন্য সদস্য এবং অর্থ সংগ্রহ করত।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে র্যা বের পক্ষ থেকে জানানো হয়।
এছাড়া, তাদের জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে র্যা ব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: