ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সোহেল ওরফে রুটি সোহেল নামে একজন নিহত হয়েছেন।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল বলেন, বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যা ব সদস্যরা সেখানে যান। ‘ডাকাতরা’ র্যা বকে লক্ষ করে গুলি ছোড়ে। র্যা বও পাল্টা গুলি ছোড়ে। এতে সোহেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনাস্থল থেকে র্যা ব সদস্যরা বিদেশি একটি পিস্তল, একটি রিভলবার ও গুলি উদ্ধার করেছেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, নিহত সোহেল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে এ হত্যাসহ আটটি মামলা ছিল এ ছাড়াও অনেক অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: