বনানীতে আবারো জন্মদিনের দাওয়াতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার বোরহানউদ্দিন নামে এক ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
বুধবার মামলার পর ইভানকে ধরতে অভিযান চালায় পুলিশ। মামলায় বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইভান বনানী-২ নম্বর সড়কে নিজের বাসায় তার এক বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে ডাকে। পরে ওই তরুণীকে ধর্ষণের পর রাত ৩টার দিকে তাকে বাসা থেকে বের করে দেয় ইভান।
এ সময় মেয়েটির মোবাইল ফোনও রেখে দেয় ইভান। পরে ভোরে থানায় গিয়ে ঘটনাটি জানিয়ে ইভানের বিরুদ্ধে মামলা করে। ওই তরুণী একজন টিভি অভিনেত্রী বলে জানিয়েছে পুলিশ।
ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও মেয়ে রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তিন মাস আগেই বনানীতে একই ঘটনার অভিযোগ উঠে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে।
এরইমধ্যে ওই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।