অপরাধ

শোলাকিয়ায় জঙ্গি হামলা: এক বছরেও চার্জশিট দিতে পারেনি পুলিশ

শোলাকিয়ায় জঙ্গি হামলা
শোলাকিয়ায় জঙ্গি হামলা

এক বছরেও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার চার্জশীট দিতে পারেনি পুলিশ। মামলাটির তদন্ত এখনো চলছে বলে জানা গেছে। এদিকে, ওই জঙ্গি হামলায় নিহত স্থানীয় গৃহবধূ ঝর্ণা রানীর পরিবার এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। ঝর্ণাকে হারিয়ে পরিবারটি প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত বছর ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ হামলায় পুলিশ সদস্য জহিরুল ইসলাম, আনঝারুল হক, স্থানীয় গৃহবধূ ঝরণা রানী ভৌমিক ও আবির রহমান নামে এক জঙ্গি নিহত হয়। এঘটনায় হওয়া মামলাটির তদন্তের দায়িত্ব নেয় পুলিশ।

এ মামলায় রাজীব গান্ধী, আনোয়ার হোসেন ও জাহিদুল হক তানিম নামে তিনজন গ্রেপ্তার হয়। পরে তাদের আদালতের মাধ্যেমে জেলে পাঠানো হয়। এ তিনজনের মধ্যে রাজীব গান্ধী শোলাকিয়ায় জঙ্গি হামলার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, জঙ্গি হামলায় নিহত ঝরণা রানীর পরিবারের বিপর্যস্তভাব এখনও কাটেনি। দুই সন্তানকে নিয়ে স্বামী গৌরাঙ্গ নাথ ভৌমিক অনেকটা অসহায় হয়ে পড়েছেন। ঝরণার ছোট ছেলেটি এখনও মা'কে খোঁজে।

কিশোরগঞ্জ পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, মামলাটির যথাযথ তদন্ত চলছে। এখন পর্যন্ত মামলাটির যথেষ্ট অগ্রগতি হয়েছে আর তদন্ত শেষেই চার্জশীট দেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ