অপরাধ

বনানীতে অভিনেত্রী ধর্ষণ: ইভান ৪ দিনের রিমান্ডে

ইভান
ইভান

বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় নিয়ে এক অভিনেত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার বাহাউদ্দিন ইভানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার ইভানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম ইভানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে ইভানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বাহাউদ্দিন ইভান ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার সকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান।

মুফতি মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান ধর্ষণের কথা স্বীকার করেছেন। তার (ইভান) কাছে ধর্ষণের আরও একাধিক ভিডিও রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তিনি। ওই সব ভিডিও ক্লিপ উদ্ধারে অভিযান চালাচ্ছে র‌্যাব।

তিনি আরো বলেন, ২০০৫ সাল থেকেই ইভান মাদকাসক্ত। এর আগে দুইবার তার পরিবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। তবে সেখান থেকে ফিরে আবারও তিনি মাদকে ঝুঁকে পড়েন।

মাদক সেবনের পাশাপাশি তিনি নারী সংক্রান্ত অপকর্মেও জড়িয়ে পড়েন। এ কারণে ২০০৮ সালে অল্প বয়সেই তার পরিবার তাকে বিয়ে করিয়ে দেন। তার ৫ ও ২ বছর বয়সী দুইটি সন্তান রয়েছে।

ধর্ষণের শিকার একটি বেসরকারি টিভি চ্যানেলের শিল্পী বুধবার দুপুরে বনানী থানায় মামলা করেন। এর আগে মঙ্গলবার রাতে জন্মদিনের কথা বলে ওই তরুণীকে নিজ বাসায় ডেকে নেয় ইভান।

ওইদিন রাত ১টার দিকে বনানী ২ নম্বর রোডের ন্যাম ভিলেজের ৫/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ নম্বর ফ্ল্যাটে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে ওই তরুণী উল্লেখ করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ