রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার 'অন্যতম পরিকল্পনাকারী' সোহেল মাহফুজসহ চার জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার পি এম মুজাহিদুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি নামক স্থানের একটি আমবাগান থেকে তাদের জেলা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, গোপন বৈঠকের সময় জেএমবির উত্তরাঞ্চলের প্রধান হাতকাটা মাহফুজ ওরফে সোহেল মাহফুজ, আইটি বিশেষঞ্জ হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার সম্বন্বয়কারী জামাল এবং জুয়েল নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, এদের মধ্যে সোহেল মাহফুজ নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার এবং হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকরী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: