অপরাধ

ঝালকাঠিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ, নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

ঝালকাঠিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন।

গতরাত ৩টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার বেড়পাশা গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হন।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে অস্ত্রধারী একদল ডাকাত বেড়পাশা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি স্থানীয়রা জানতে পরে পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে পালিয়ে যায়। পুলিশ বেড়পাশা এলাকা থেকে অজ্ঞাত এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান জানান, নিহত ওই ডাকাতের এখনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনা স্থল থেকে পুলিশ একটি রিভলবার, এক রাউন্ড গুলি, একটি চাকু, একটি ছোড়া, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ