ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের লেমুয়া এলাকায় ডাকাতির সময় র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফয়সাল নামে এক ডাকাত নিহত হয়েছেন।
এতে নুর হোসেন সেলিম নামে অপর এক ডাকাত আহত হয়েছে।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, মঙ্গলবার দিনগত রাত আডাইটায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় ৫ ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর জানার পর র্যা ব ওই স্থানে যেয়ে দেখতে পায় ডাকাত দল একটি মাইক্রোবাসের চালক ও যাত্রীদের জিম্মি ডাকাতি করছে।
এসময় র্যা বের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র্যা বকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে। এসময় র্যা বও পাল্টা গুলি ছোড়লে দুইজন গুলিবিদ্ধ হয় এবং বাকি তিন জন পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
নুর হোসেন সেলিম নামের অপর ডাকাত গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাস্থল থেকে র্যা ব দুইটি ওয়ান শ্যুটার গান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
তিনি আরো জানান, এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আহত জনকে আসামিকে পুলিশে হস্তান্তর করা হবে।
নিহত ফয়সালের বিরুদ্ধে একাধিক ডাকাতির ঘটনার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।